বাংলা লাইব্রেরি ব্যবহারকারীদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য।

তথ্য সংগ্রহ ও ব্যবহার

আমরা কোনো ধরনের ব্যক্তিগত তথ্য (যেমন নাম, ইমেইল, ফোন নম্বর) সংগ্রহ বা সংরক্ষণ করি না। এই লাইব্রেরিতে বই পড়ার জন্য কোনো অ্যাকাউন্ট খোলার বা সাইন-আপ করার প্রয়োজন নেই।

কুকিজ (Cookies)

আপনার ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার জন্য (যেমন- আপনি সর্বশেষ কোন ফন্ট ব্যবহার করেছেন বা কোন থিম সিলেক্ট করেছেন) আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে (Local Storage) সামান্য কিছু সেটিং সেভ করা হতে পারে। এগুলো আপনার ব্রাউজারেই থাকে, আমাদের সার্ভারে পাঠানো হয় না।

বহিঃসংযোগ (External Links)

কিছু ক্ষেত্রে বই ডাউনলোড করার জন্য উইকিমিডিয়ার সার্ভার (ws-export.wmcloud.org) বা অন্যান্য পাবলিক সোর্সের লিঙ্ক দেওয়া হতে পারে। থার্ড-পার্টি ওয়েবসাইটে যাওয়ার পর তাদের নিজস্ব গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে।